• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৩৩ (01-May-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১ মে ২০২৬ দুপুর ০২:৩৬:০৬

ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

Ad

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদেও ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us