• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:০৯:২১ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০

মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৫ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার সিংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ওই গ্রামের মো. বাবুর ছেলে এবং স্থানীয় সিংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর একটার দিকে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে রাফি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠু জানান, এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us