কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হয়েছে।
১৩ এপ্রিল সোমবার কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


আটক দুই বাংলাদেশি হলেন- নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত্যু আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এসময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।
সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিনদিন থেকে তার ছোট ভাই বাড়ি থেকে বের হয়েছেন। সোমবার সকালে শুনতে পান সে ভারতে আটক হয়েছে। কী কারণে সে ভারতে গিয়েছে তিনি জানেন না। তবে ভাইয়ের খোঁজে চৌদ্ধঘড়ি বাজারে অবস্থান করছেন তিনি।
নারয়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ইউনিয়নের একজন ও বলদিয়া ইউনিয়নের একজন যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের টাকিমারী এলাকায় গেলে বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানতে পেরেছি। এরপর কী হয়েছে জানি না।
লে. কর্নেল মাহবুব উল হক জানান, দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি। বিকেলে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available