• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৯:০০ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ

৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৫:২৬

নারায়ণগঞ্জে ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ডসল্যান্ড গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ জানায়, প্রতিপক্ষের গুলিতে রাকিব (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং রফিক নামে আরেকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের এক বিএনপি নেতার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৬:৩৪






দেলদুয়ায় চিনাখোলা খাল খনন শুরু
দেলদুয়ায় চিনাখোলা খাল খনন শুরু
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৬:৫২



এশিয়ান গেমসে হকিতে থাকছে বাংলাদেশ
এশিয়ান গেমসে হকিতে থাকছে বাংলাদেশ
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫১:৫৯


Follow Us