• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০১:১১:৩৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৩:৪৯

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওমর ফারুক (৩০), বিজয় (২১), রিপন (৩৮), সাগর ওরফে টেটু (২২), শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫) এবং ওয়ারেন্টভুক্ত মজিবুর রহমান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us