• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:৪২ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

২৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৮:০০

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশন থেকে প্রায় ৪৫০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ওই যুবতীকে দীর্ঘ সময় ধরে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের ধারণা, তিনি ট্রেনের অপেক্ষায় ছিলেন। পরে দ্রুতগতির ট্রেন আসার পরপরই এই দুর্ঘটনা ঘটে।

Ad

বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪











Follow Us