• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১০:২২:৩৯ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জের বন্দরে দুই বাসের সংঘর্ষে আহত একাধিক যাত্রী

১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩৭:২৭

নারায়ণগঞ্জের বন্দরে দুই বাসের সংঘর্ষে আহত একাধিক যাত্রী

সিদ্ধিগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়েছেন। 
১৭ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর থানার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসমানী পরিবহনের একটি বাসের পেছনে দোয়েল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে আছড়ে পড়ে। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান।

Ad
Ad

ঘটনাস্থলে উপস্থিত এক যাত্রী অভিযোগ করে বলেন, দোয়েল পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ধরনের বাসগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Ad

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি জিলানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us