• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৫:০৮ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ডোবা থেকে খন্ডিত মরদেহ উদ্ধার

১৪ মার্চ ২০২৬ রাত ০৮:১৪:১৩

শ্রীপুরে ডোবা থেকে খন্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকার একটি বাড়ির ডোবা থেকে মাথা বিহীন খন্ডিত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

১৪ মার্চ শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের জন্য প্রায় আট থেকে দশ বছর আগে পাশেই একটি ছোট ডোবা খনন করা হয়। সময়ের সঙ্গে সেখানে কচুরিপানা জন্মে এবং কয়েক প্রজাতির মাছও দেখা যায়।

Ad

তিনি আরও জানান, শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়ারা তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের ওই ডোবায় খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি তাকে জানালে তিনি শ্রীপুর থানা পুলিশকে খবর দেন।

শ্রীপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us