• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:২১ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬

নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‍্যাব-৫।

১০ মার্চ সোমবার রাত ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বাড়ির সামনে নলডাঙ্গা–সিংড়া সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক নেওয়াজ শরিফ জনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

Ad

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জনিকে তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, এ ঘটনায় র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬





Follow Us