• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪১:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে জাল টাকাসহ প্রতারক আটক

১৫ জুলাই ২০২৩ দুপুর ১২:২৯:৩০

লংগদুতে জাল টাকাসহ প্রতারক আটক

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের মো. জুয়েল মিয়া (২৫) নামের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

Ad

১৪ জুলাই শুক্রবার বেলা ১২টায় উপজেলার বাইট্টাপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক মো. জুয়েল মিয়া নেয়াখালী জেলা সোনাইমুড়ী থানার নজরপুর গ্রামের মো. খোরশেদ আলম প্রকাশ খোকার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাইট্টাপাড়া বাজার থেকে এসআই মশিউর আলম ও এসআই শাহাবুর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় প্রতারক মো. জুয়েল মিয়াসহ তার কাছ থেকে ১ হাজার টাকার ৯৯টি জাল নোট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জুয়েল জানা যায়, শনিবার মাইনীমূখ বাজারে গরু বিক্রি হবে। সেখানে জাল টাকাগুলো চালাবে। জুয়েল জানান, তিনি বাইট্টাপাড়া এলাকার মো. হান্নান মিয়ার কাছে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন, জুয়েলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রতারক চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন থানায় জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us