• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৮:৫২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার মল্লিকার দিঘীরপাড়া ফাজিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) হুমায়ুন কবির দেওয়ান (৫৭) এর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তকালে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এ মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, হুমায়ুন কবির দেওয়ানের বিরুদ্ধে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী একটি অভিযোগ তুললে মাদ্রাসা পরিচালনা কমিটি অভিযোগটি তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

Ad
Ad

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি পরিচালক (অর্থ) আব্দুল নুর। তার উপস্থিতিতে অধ্যক্ষের কক্ষে অভিযোগকারীদের নিয়ে তদন্ত শুরু হয়। মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন এবং কমিটির অভিযোগকারীদের অভিযোগ শুনে হুমায়ুন কবির দেওয়ানের বক্তব্য জানতে চাওয়া হয়।

Ad

তিনি তার বক্তব্য শুরুর ২-৩ মিনিট পর হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে হঠাৎ কক্ষে পড়ে যান। সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি মাদ্রাসা কর্তৃক চাকুরিচ্যুত করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধি আব্দুর নুরকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

হুমায়ুন কবিরের বাড়ি থেকে আসার সময় ও তদন্তকালীন সময় বহিরাগত কিছু দুষ্কৃতকারী তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। তদন্ত কমিটির লোকজন তার সাথে রূঢ় আচরণ ও চাপ সৃষ্টি করে। এতে সে মানসিক ভারসাম্য হারিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তদন্ত কমিটির আহ্বায়ক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) আব্দুর নুর জানান, তদন্ত শুনানির শেষ পর্যায়ে হুমায়ুন কবির দেওয়ান অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, তিনি সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। মাদ্রাসার কয়েকটি শিক্ষক এলাকার একটি কুচক্রীমহল তাকে চাকুরিচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির ইন্ধন থাকার অভিযোগ উঠেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান জানান, তদন্ত চলাকালীন সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫


Follow Us