• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১৬:২০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৩:০০

ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।

Ad
Ad

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এরপর ইরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ তেহরানের কেন্দ্রীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়।

Ad

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের বিমান বাহিনীর হামলা অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা চলবে।

অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনজুড়ে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। চলমান এ সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২






Follow Us