সিদ্ধিগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি শনিবার আড়াইহাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। এ সময় এসআই (নি.) আপন কুমার মজুমদার থানার ডিউটি অফিসারের মাধ্যমে জানতে পারেন, আড়াইহাজার থানাধীন বাজবী তিনগাঁও এলাকায় মো. শফিকুল ইসলামের ভাড়া দেওয়া বাড়ির সামনে স্থানীয় লোকজন দুইজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পানান গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাব্বি (২০)। তিনি বর্তমানে বাজবী তিনগাঁও এলাকায় ভাড়াটিয়া। আরেক জন হলো- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পানান গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাব্বির (১৬)। তিনি বর্তমানে রূপগঞ্জের ডহরগাঁও এলাকায় মামার বাড়িতে অবস্থানরত করতেন।
পুলিশ জানায়, রাব্বির দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করে যে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ব্যবহৃত পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়।
তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available