• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:১৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৩৩

হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিবি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে । তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

Ad

হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।

হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮







Follow Us