• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ০৮:১২:৫৯ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া

১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবেলায় নীলফামারীতে র‍্যাব, সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার নীলফামারী সদর উপজেলায় অনুষ্ঠিত এ মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরা হয়।

Ad
Ad

যৌথ মহড়া পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও ৭ বীর-এর অধিনায়ক রিফাত, র‍্যাব-১৩ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর ইশতিয়াক আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‍্যাব-১৩ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর ইশতিয়াক আমিন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ দমনের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও র‍্যাব নিয়মিতভাবে পালন করে। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলার সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ঝুঁকি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গম এলাকাগুলোতেও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সিসিটিভি স্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





অনলাইনে ভোটার নম্বর জানবেন যেভাবে
অনলাইনে ভোটার নম্বর জানবেন যেভাবে
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৪

ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২


Follow Us