• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:৫২ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৪১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ৬ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-খোচাপাড়া গ্রামের আলকেসের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. লিটন সরকার, এসআই মো. মেহেদী হাসান এবং ফোর্সসহ বিনোদপুর ৩ নং ওয়ার্ডের কালিগঞ্জ-খোচাপাড়া এলাকায় আলকেসের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের ফেলে যাওয়া হলুদ রংয়ের টিস্যু শপিং ব্যাগ উদ্ধার করে।

উদ্ধার হলুদ টিস্যু শপিংব্যাগ থেকে ১টি বিদেশি পিস্তল এবং ২ দুই রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এই বিষয়ে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু
রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:১৫










Follow Us