নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজারে নোয়াখালী-৩ আসনের ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এর একটি নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে রসুলপুর ইউনিয়নের ২নং দীনেশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এর নির্বাচনী প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়।
ভোরে ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে এগিয়ে এসে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু তার আগে ওই অফিসটিতে থাকা একটি অটোরিকশা ও কিছু চেয়ার টেবিল গুলো পুড়ে যায়। ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি কোন দুর্বিত্তায়ন সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয় লোকজন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, ‘অফিসটি তার তত্ত্বাবধানে ছিলো। অফিসে থাকা অটোরিকশাটির মালিকও তিনি। অগ্নিকাণ্ডের বিষয়টি সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল বলেও জানান তিনি।’
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available