নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।


এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এনসিপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, জাহাজমারা ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল এবং ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তব্যে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘বিগত সময়ে আপনারা দল করেও যথাযথ সম্মান পাননি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর হাতিয়া গড়ে তুলবো। আপনাদের কী দিতে পারবো তা বলতে পারি না, তবে সম্মান দিতে পারবো এটুকু নিশ্চয়তা দিতে পারি।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন অসংখ্য নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available