• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৩:৩৬ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

জামালপুর-১ আসনে

বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পথসভা অনুষ্ঠিত

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৮

বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পথসভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলায় পথসভা করেছেন।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী ও আইরমারী বটতলায় পৃথক দুটি পথসভা করেন তিনি।

Ad
Ad

পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান সহ উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও কয়েকশত ভোটার উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে। আগে ভোট দিবো পরে ভাত খাবো। দেশের উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করার বিকল্প নেই। তাই আপনারা ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেবেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

পথসভায় আওয়ামী লীগ ও জামায়াতের ৮২ জন কর্মী ও সমর্থক সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১

১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৮

মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৩৭


Follow Us