কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হাজিরহাট থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ মো. মশিয়ার রহমান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। গ্রেফতার মশিয়ার রহমান রংপুর মহানগরের উত্তম হাসনা বাজার চওড়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।


বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, থানাধীন এলাকায় এক ব্যক্তি মাদক হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে এসআই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল মন্থনা খামারপাড়া ডুগডুগির মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মশিয়ার রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক তিন হাজার টাকা মূল্যের একশত গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে উদ্ধার মাদকসহ আটক মশিয়ার রহমানকে গ্রেফতার দেখিয়ে বুধবার রংপুর আদালতে পাঠানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available