• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

অটোরিক্সা ছিনতাইকারী ও চালক খুনের মামলার ২ আসামী গ্রেফতার

৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:২৫:৫০

অটোরিক্সা ছিনতাইকারী ও চালক খুনের মামলার ২ আসামী গ্রেফতার

সাভারে অটোরিক্সা ছিনতাইপূর্বক চালক হুমায়ুন কবীরকে হত্যার ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপরাধচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

Ad

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের একটি বিশেষ টিম গত ২ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় দক্ষিণখান এলাকা থেকে সোবাহান (৪৬) নামক এক আসামীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি ভোরে পল্লবীর কালাপানি বস্তি এলাকায় অভিযান চালিয়ে নাঈম সরদার (২৯) নামে অপর এক আসামীকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার নাঈম সরদার ইতোপূর্বে মাদকসহ একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত ছিলেন। আদালতে হাজির করা হলে নাঈম সরদার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আদালত অপর আসামী সোবাহানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকেলে ধামরাইয়ের বাসিন্দা হুমায়ুন কবীর ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন তার স্ত্রী ধামরাই থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরবর্তীতে ২ নভেম্বর সাভারের বংশী নদীর পূর্বপাড়ে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিহতের স্বজনরা পোশাক ও হাতের আংটি দেখে লাশটি নিখোঁজ হুমায়ুন কবীরের বলে শনাক্ত করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নৌ পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪০:৪৩


Follow Us