• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫২:৪৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে নির্বাচন উপলক্ষে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩২:০৫

গাজীপুরে নির্বাচন উপলক্ষে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মাল্টিমিডিয়া রিপোর্টার: গাজীপুরে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

৩১ জানুয়ারি শনিবার সকালে জেলার পাঁচটি নির্বাচনী আসনে তাদের মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

Ad
Ad

তিনি জানান, শুক্রবার বিকাল থেকে বিজিবি সদস্যদের দায়িত্বে রাখা হয়েছে। এটি কোনো নিরাপত্তা শঙ্কা বা সমস্যার কারণে নয়। তারা পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নির্বাচনের দিন সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা আমাদের মূল লক্ষ্য।

Ad

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন বলেন, ‘নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১৪ প্লাটুন বিজিবি সদস্যদের দায়িত্বে রাখা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us