• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৪৮

রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধি শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Ad

৭ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতির বক্তব্য দেন জেলা সমাজ সেবা দপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী উপ পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন।

Ad
Ad

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, রামপাল সরকারি কলেজের প্রভাষক কমলেশ মন্ডল, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সরকারি গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার, প্রেসক্লাব রামপালের সদস্য এম, এ সবুর রানা, সাবেক শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।

সেমিনারে বক্তাগণ বলেন, সমাজের কোন মানুষ প্রতিবন্ধি হলেও সে বোঝা নয়। সমাজসেবা দপ্তর তাদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের লেখাপড়া চালানোর জন্য আর্থিক সহায়তা করে আসছে। যাতে তারা সম্মানের সাথে মর্যাদার সাথে বাঁচতে পারে। সেমিনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও প্রতিবন্ধি শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us