• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:১৫:০৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক জব্দ

২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৬:২৪

কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। এসব মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ২৬ হাজার টাকা।

২ জানুয়ারি শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

Ad
Ad

এর আগে বৃহস্পতিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Ad

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্কতা ও দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি আমি নিজেও সরেজমিনে বিশেষ অভিযানে অংশগ্রহণ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






Follow Us