• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৭:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:৩৭

কুষ্টিয়া সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

২৪ ডিসেম্বর বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে তাকে আটক করা হয়। পরে বিকেল ৪টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Ad
Ad

আটক ভারতীয় নাগরিক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪/১-এস এর কাছাকাছি বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে ডিগ্রীরচর নামক স্থানে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

অন্যদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়নি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us