• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে রাতের আঁধারে পেঁয়াজ তুলে নিল দুর্বৃত্তরা

১১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫১:০০

লালপুরে রাতের আঁধারে পেঁয়াজ তুলে নিল দুর্বৃত্তরা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাতে আঁধারে কৃষক আলী হোসেনের প্রায় ১০ শতাংশ জমির পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Ad

১০ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ক্ষতিগ্রস্ত কৃষক আলী হোসেন বলেন, বাঘা উপজেলার পানিকুমড়া এলাকার বিলমাড়িয়া পদ্মার চরে ২ বিঘা জমি বর্গা নিয়ে পেঁয়াজ চাষ করেছিলাম, বৃহস্পতিবার  সকালে জমিতে এসে দেখি প্রায় ১০ শতাংশ জমির পেয়াজ তুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা। তিনি বলেন, এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ওই কৃষক বলেন, গতবছর পেঁয়াজ আবাদ করে ৮০ হাজার টাকা লোকসান হয়েছিল মনে করেছিলাম এবছর পেঁয়াজের দাম ভালো আছে কিছু টাকা পাবো। কিন্তু আমার যা লাভ হবে সেই পরিমাণ পেঁয়াজ চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা অন্য উপজেলা থেকে এসেছি ফসল আবাদ করতে কিন্তু আমাদের ফসলের কোনো নিরাপাত্তা নাই, আমাদের ফসলের নিরাপত্তা কে দেবে, কার কাছে গিয়ে বিচার চাইবো।

এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু বলেন, ঘটনাটি শুনেছি রাতের আঁধারে জমির পেঁয়াজ তুলে নিয়ে গেছে। গ্রাম পুলিশ পাঠিয়েছি সারজমিনে দেখার জন্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us