• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৫:৫৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরের জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫

১৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭:০৩

রংপুরের জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে আরপিএমপি থানা পুলিশ।

১৭ নভেম্বর সোমবার মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় তাদেরকে গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Ad

গ্ৰেফতাররা হলো, উপজেলার হারাগাছ পৌর শহরের মেনাজবাজার বাঁশহাটির মো. সাদ্দাম (২৮), মিয়াপাড়ার মো. শফি (৪৮), মায়াবাজার বাঁধেরপাড়ের মো. ইব্রাহীম হোসেন ওরফে ইবরা (৫৮), ধুমেরকুটি ভেল্লাটারীর নুর মোহাম্মদ (৪৮) ও একই এলাকার মো. শাহজাহান (৫৩)।

Ad
Ad

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহমান ও শফিকুল ইসলামসহ পুলিশের টিম গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে হারাগাছ থানাধীন মায়াবাজার বাধেরপাড় এবং পোদ্দারপাড়া বাধেরপাড় এলাকা থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০২ টি তাস ও ১৪৯০ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক পাঁচজনকেই সোমবার রংপুর মহানগরী পুলিশ আইনের ৯৩ ধারায় নন এফআইআর প্রসিকিউশন পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২



Follow Us