• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৫৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যাপক রেজাউল করিমের

১০ নভেম্বর ২০২৫ রাত ০৮:২২:৪৭

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যাপক রেজাউল করিমের

মইন আল হোসাইন: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, দেশের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Ad

তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই আবারও ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad
Ad

১০ নভেম্বর সোমবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের কাঁচপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যালিতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us