• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:২২:৪৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে নিরীহ কৃষককে সুদের ফাঁদে ফেলে নির্যাতনের অভিযোগ

২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৪৩:২০

শ্রীবরদীতে নিরীহ কৃষককে সুদের ফাঁদে ফেলে নির্যাতনের অভিযোগ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে বসতবাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

Ad

২ নভেম্বর রোববার আহত ব্যক্তি মো. আকবর আলী (৫০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

অভিযুক্তরা হলেন- আবু সামা ওরফে বুইজে, বনিজ উদ্দিন ও আব্দুল বারেক।

বাদী আকবর আলীর অভিযোগ, প্রায় এক বছর আগে তিনি অভিযুক্ত বারেকের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে ধার নেন। নিয়ম অনুযায়ী তিনি প্রতি মাসে চার হাজার টাকা করে সুদও পরিশোধ করেন। সম্প্রতি মূল টাকা ফেরত দিলেও অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করেন বারেক। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে আকবর আলী আরও উল্লেখ করেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিন আসামি পরিকল্পিত ভাবে বাড়িতে ঢুকে লাঠিপেটা করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাকে রশি দিয়ে বেঁধে জোরপূর্বক টেনে-হিঁচড়ে নিয়ে যান ১ নম্বর আসামি আবু সামার বাড়িতে।

এরপর বিকেল ৪টার দিকে তাকে বাড়ির সামনে রাস্তার সিমেন্টের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আকবর আলী অভিযোগ করেন, আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং আইনের আশ্রয় নিলে গুম করে ফেলবে বলে ভয়ভীতি দেখিয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগে উল্লেখ করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us