• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩১:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামীলীগ নেতার মৃত্যু

২৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৮:৫২

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামীলীগ নেতার মৃত্যু

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) জেলা কারাগারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

Ad
Ad

আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ কারাগারের সুপার এস, এম কামরুজ্জামান বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি শুরু থেকেই হার্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়বেটিকসের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৯.৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেলারেল হাসপাতালে নেওয়া হলে সকাল ১০.০৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

সুপার আরও বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামী ছিলেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us