• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১২:২৬:২৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

১০ টাকায় ইলিশ বিক্রির পর ১ টাকায় মাংস বিক্রির ঘোষণা

২১ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৯:৫২

১০ টাকায় ইলিশ বিক্রির পর ১ টাকায় মাংস বিক্রির ঘোষণা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির পর এবার মাত্র ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল। সম্প্রতি মাংস বিক্রির একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Ad

পোস্টারে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ অক্টোবর, বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলায় ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। এই আয়োজনটি প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে পরিচালিত হবে।

Ad
Ad

এ বিষয়ে রায়হান জামিল জানান,‘যাদের কাছে এই মাংস বিক্রি করা হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আমরা আপাতত ১শ জন দরিদ্র ও অসহায় মানুষের তালিকা করেছি।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ দিয়েছিলেন তিনি। সেই খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে সেই স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us