• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:১৫:১৬ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫০:২৭

সৈয়দপুরে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন যুবককে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

পুলিশ জানায়, নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম.তারিক হোসেন খানের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো.আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

Ad

আটকরা হলেন- হাজারিহাট বানিয়া পাড়ার মো.সেলিম ইসলাম (২০), মো.সজিব জয় (১৯) ও ছইল ঝাড়পাড়ার, মো.রাকিব ইসলাম (১৯)।

এ সময় জুয়া খেলার জন্য ব্যবহৃত দুই বান্ডিল পুরোনো তাস ও নগদ ১ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us