• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বামনায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:২৮

বামনায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বামনা (বরগুনা) প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদউত্তীর্ণ বিস্কুট এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের চার প্রতিষ্ঠানকে ২০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা।

Ad

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

জানা গেছে, উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় তদারকি অভিযানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারাসহ বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া ২০২২ সালের মেয়াদোত্তীর্ণ বিস্কুট রাখায় একটি ফাস্টফুডের দোকানকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য একটি হোটেলকে ৩ হাজার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানকালে বামনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us