• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের উদ্বোধন

২৫ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৬:৪৯

সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

Ad

২৪ আগস্ট রোববার শহরের কাজীহাট এলাকায় এশার নামাজের আযানের মধ্যদিয়ে ওই মসজিদ উদ্বোধন করা হয়।

Ad
Ad

মসজিদের নামকরণ রাখা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)। পরে আলোচনা সভার আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কোলার, দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ এররশাদ আহমদ আল বুখারী। পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ারুল হাসান, ড. সৈয়দ এরশাদ আহমদ আল বুখারিসহ স্থানীয় ব্যবসায়ী ও সমাজ পতিরা। এছাড়া উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জুবায়ের, হাজী মোহাম্মদ তাসলিম, হাজী মোহাম্মদ ইকরাম, হাজী মোহাম্মদ ইউসুফ, হাজী আব্দুল করিম (শাহীন), হাজী ইমরান আত্তারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আনিস, হাজী মোহাম্মদ পারভেজ, সাবেক কাউন্সিলর তারিক আজিজ প্রমুখ।
শেষে মুসলিম জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us