• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৪:০৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ

২১ আগস্ট ২০২৫ সকাল ১০:২৩:৫২

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২০ আগস্ট বুধবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা প্রদক্ষিণ করে মেহের স্টেশন এসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে র‌্যালি শেষ হয়।

Ad
Ad

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।

তিনি বলেন, সময় এসেছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হওয়ার। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থেকে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, উপজেলা যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন প্রিন্স, যুগ্ম আহবায়ক রবিউল আলম, পৌর শ্রমিকদারের আহবায়ক মো. আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

পরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক মাসুদ হোসেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪











Follow Us