• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাটগ্রাম সীমান্তে দিয়ে ফের শিশুসহ ৭ জনকে বিএসএফের পুশইন

২৪ জুন ২০২৫ দুপুর ০১:৩৩:২৯

পাটগ্রাম সীমান্তে দিয়ে ফের শিশুসহ ৭ জনকে বিএসএফের পুশইন

লালমনিরহাট প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়রা তাদের আটক করে।

Ad

২৪ জুন মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে ৮৮২ নং মেইন পিলার দিয়ে বিএসএফ তাদের পুশইন করে।

Ad
Ad

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বরের ২ নম্বর উপপিলারের বাংলাদেশের বাউরা হোসনাবাদ সীমান্তের বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফ এর মহেশমারী ক্যাম্পের সদস্যরা ৭ জন ব্যক্তিকে পুশ-ইন করে।

তাদের মধ্যে ২জন পুরুষ, ২জন নারী ও ৩ শিশু রয়েছে। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us