• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২৩ জুন ২০২৫ সকাল ০৯:৩৩:১৬

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

২২ জুন রোববার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে নগরীর কান্দিরপাড়, সালাউদ্দিন মোড় এবং ধর্মসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানকালে “সালাউদ্দিন হোটেল অ্যান্ড সুইটস ”-কে পচা ও ছত্রাকযুক্ত মিষ্টি বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা ও বৈধ ভাউচার সংরক্ষণে ব্যর্থ হওয়ায় ফারুক ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ধর্মসাগর পাড়ে অবস্থিত পিজ্জা জোন (ভূতের বাড়ি) রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us