• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০২:০৬:১৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় চলন্ত ট্রেনের নিচে পরে অজ্ঞাত নারীর মৃত্যু

২২ জুন ২০২৫ বিকাল ০৩:৩৬:২৩

কাউনিয়ায় চলন্ত ট্রেনের নিচে পরে অজ্ঞাত নারীর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

Ad

২২ জুন রোববার উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের ভাষ্য মতে রোববার সকাল পৌনে ৮টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন মীরবাগ রেলওয়ে স্টেশন পার হয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। অজ্ঞাত ওই নারী উপজেলার মীরবাগ রেলওয়ে স্টেশনের পশ্চিমে বুড়াইল রেলসেতু এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত ওই নারী ঘটনাস্থলে মারা যায়। মরদেহ কয়েক খণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ায় ওই নারীর বয়স নির্ধারণ এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাত ওই নারী মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় এখনো জানা যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us