• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ডাকাতিকালে সিএনজি চালকসহ ২ জন নিহত, আটক ৪

২০ জুন ২০২৫ দুপুর ০২:৪৮:০৭

শ্রীপুরে ডাকাতিকালে সিএনজি চালকসহ ২ জন নিহত, আটক ৪

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন চার ডাকাত সদস্য।

Ad

১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ওই সড়কের মাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে আবুল কালাম (৪০) নামের এক সিএনজি অটো রিকশাচালকের। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ঘটনায় ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের অদূরে মাজার এলাকায় পৌঁছালে ৬-৭ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় তারা। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল  ডাকাত সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করে। তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে শুরু করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সম্মিলিত ভাবে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে ফেলেন তারা। এ সময় গাড়ির আঘাতে এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। অপরদিকে সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর ব্যক্তিকে উন্নতি চিকিৎসার জন্য পাঠালে পথে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, চার ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। গাড়ির ধাক্কা খেয়ে এক ডাকাত সদস্য ছিটকে পড়ে মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us