• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪৮:০৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

আহত প্রেমিকাকে রেখে লাপাত্তা প্রেমিক মামুন

১৫ জুন ২০২৫ সকাল ০৯:৫২:৪০

আহত প্রেমিকাকে রেখে লাপাত্তা প্রেমিক মামুন

পঞ্চগড় প্রতিনিধি: কোস্টগার্ডের সদস্য পরিচয়দানকারী মামুন ইসলাম দেবীগঞ্জ সরকারি কলেজের ছাত্রী মৌসুমীকে (ছদ্ম নাম) নিয়ে  ঘুরতে গিয়ে দুর্ঘটনায় দুজনেই আহত হন। পরে আহত প্রেমিকাকে রেখে লাপাত্তা হয়ে যান মামুন ইসলাম।

Ad

জানা যায়, দেবীগঞ্জ উপজেলার হাকিমপুর এলাকার আব্দুস সামাদের ছেলে মামুন। ঘটনার ১৫ দিন আগে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মামুন নিজেকে কোস্টগার্ডের সদস্য বলে পরিচয় দিয়ে সম্পর্কে জড়ান। তরুণীকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেন তিনি। ঈদের ছুটিতে এসে মামুন তাকে বেড়াতে যাওয়ার কথা বললে মৌসুমী রাজি হয়ে ১১ জুন বিকেলে তার সাথে বের হন। মামুন তার প্রেমিকাকে মোটরসাইকেলে নিয়ে দেবীগঞ্জ উপজেলার বীজ উৎপাদন কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

Ad
Ad

রাস্তায় ছিটকে পড়ে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলাকালে মামুন তার প্রেমিকাকে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে রেখে স্বজনদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স নিয়ে উন্নত চিকিৎসা নিতে রংপুর সিএমএইচে চলে যান। অন্যদিকে মামুনের প্রেমিকা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে ওই কিশোরীর আত্মীয়-স্বজন এসে ওই মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুশফেকা খাতুন রুপা জানান, তারা আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন। মামুনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম দুর্ঘটনায় আহত মামুনের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us