• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবালয় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

৩১ মে ২০২৫ রাত ০৯:০২:০৮

শিবালয় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রেজাউল করিম (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৩০ মে শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার সেওতা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Ad
Ad

রেজাউল করিম দীর্ঘদিন ধরে শিবালয় মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি একটি ডেকোরেটর ব্যবসাও পরিচালনা করতেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের বরাতে জানা গেছে, গত ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় স্থানীয় একটি দোকানের সামনে শিশুটিকে একা পেয়ে খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে করে চেয়ারম্যানের দাশকান্দি এলাকার বাড়িতে নিয়ে যান রেজাউল। সেখানে একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক পায়ুপথে একাধিকবার বলাৎকার করেন তিনি। পরদিন সকালে শিশুটিকে ছেড়ে দেয়া হয়।

বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পায়ুপথে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, ছেলের কান্নাকাটি ও অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা জানি। আমার ছেলেকে যে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, তা ভাষায় প্রকাশযোগ্য নয়। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবার দায়ের করা মামলার তদন্ত আমি নিজেই পরিচালনা করছি। পাশাপাশি শিশুটির চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us