• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩১:৩৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ১ নারী মাদক কারবারি আটক

৩০ মে ২০২৫ দুপুর ০২:৩৪:২৩

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ১ নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কেজি গাঁজাসহ মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Ad

২৮ মে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক মোসা. নাজমা আক্তার সোফিয়া কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাঙ্গাপুর সাহেববাড়ী (নোয়াপাড়া) এলাকার মো. জনাব আলী মেয়ে।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. শামীম রেজাসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এসময় রাস্তার উপর একজন নারী মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে জানতে পেরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। জব্দকৃত আলামত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করায় মোসা. নাজমা আক্তার সোফিয়ার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার আটক মোসা. নাজমা আক্তার সোফিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

ওসি শাহীনুর আলম জানান, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোনো অপরাধীর স্থান হবে না। অপরাধ নির্মূল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us