• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৬:১৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

২৯ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০৪

কালিয়াকৈরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দেয়ালচাপায় এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি আঞ্চলিক সড়কে ড্রেন নির্মাণকাজের সময় এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শ্রমিক,আলমগীর শাহ (৪৪)। তিনি নওগাঁ জেলার রানীনগর থানার ভাতকই গ্রামের মো. ফকির শাহ’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হঠাৎ পাশের একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। ওই সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল সীমানা প্রাচীরের ভিত্তির মাটি সরে যাওয়ায় দেয়ালটি দুর্বল হয়ে পড়ে। দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়েন নির্মাণ শ্রমিক আলমগীর। ড্রেনে দেড় ফুটের মতো পানি থাকায় দেয়ালচাপা ও পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাব-কন্টাক্টর মোহর আলী জানান, প্রধান ঠিকাদারের কাছ থেকে আমি সাব-কন্ট্রাক্ট নিয়েছি আবার কবীর নামের একজনকে কাজটি দিয়েছিলাম। তবে প্রবল বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল।

দুর্ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ তালুকদার  আদনান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার প্রকৌশলী কর্তৃক কাজের নিয়মিত তদারকি না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us