• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৯:০৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে গাঁজা ও মদসহ ৫ মাদক কারবারি আটক

২৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:৫৯

সরিষাবাড়ীতে গাঁজা ও মদসহ ৫ মাদক কারবারি আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

Ad

২৭ মে মঙ্গলবার ভোর রাতে উপজেলার তারাকান্দি কান্দারপাড়া ও পিংনা বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

জানা যায়, সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে বিএ. ১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপণ ২৬ বীর এর নেতৃত্বে পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র চাপাতি, ইন্ডিয়ান খালী মদের বোতল, গাঁজা খাওয়ার উপকরণসহ মৃত সুমন শেখের ছেলে চান মিয়া (৭০), মৃত গাজিউর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৮) কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

অপরদিকে একই রাতে উপজেলার পিংনা ইউনিয়নে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পিংনা ইউনিয়নের পিংনা বাজারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ২ লিটার দেশীয় মদসহ শুভ মিয়ার ছেলে তনু তালুকদার, অন্তর হোসেন ও মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান (১৮) কে আটক করা হয়।

পরে সকালে আটককৃতদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো. আনোয়ার ও এস আই আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

এসময় স্থানীয়রা সেনাবাহিনীর মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে ২৬ বীর ইউনিটের কার্যকর ভূমিকার প্রশংসা করে বলেন সেনাবাহিনীর এমন অভিযান একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে বলেও জানান স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us