• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

২১ মে ২০২৫ দুপুর ১২:৫০:৩৪

দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে দুর্গম যমুনা চরের খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে তার তিনটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত ।

Ad

২০ মে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম হত্যা ও লুটের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে। তিনি তার নাতি ইব্রাহিম খলিল (১৮) কে সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তুলে সেখানে থাকতেন আর কৃষিকাজ ও গবাদিপশু পালন করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের খামারে হামলা চালায়। প্রথমে ডাকাতদল তার নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে তাকে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামারে থাকা তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে যমুনা নদীপথে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত তারা মিয়ার ভাগ্নে আকরাম মোল্লা বলেন- এটা শুধু ডাকাতি না, একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তার খামারে বিশাল সাইজের অনেকগুলো গরু ছিল। কদিন আগে সেগুলো বাড়িতে নিয়ে আসে। ডাকাতি করতে এসে খামারে বড় গরু না পেয়ে উত্তেজিত হয়ে তাকে হত্যা করে। অপরাধীদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। চর থেকে দুইটি গরু উদ্ধার করা হয়ছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

এ ঘটনার পর চরবাসীর মধ্যে চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us