• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ রাত ১০:৩৫:৩৫ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

৬ মে ২০২৫ সকাল ০৯:৪২:০৬

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যাকাণ্ডের মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভা গ্রেফতার করেছে পুলিশ।

৫ মে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

জানা গেছে, আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শাহনাজ পারভীন শোভা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাই আন্দোলনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তবে পালিয়ে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন শোভা।

Ad

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার শোভাকে মঙ্গলবার (৬ মে) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৬



Follow Us