• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাকরির প্রলোভনে রাশিয়া, যুদ্ধক্ষেত্রে ঠেলে দিল প্রতারক চক্র

৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:২৪:৩৩

চাকরির প্রলোভনে রাশিয়া, যুদ্ধক্ষেত্রে ঠেলে দিল প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: চাকরির আশায় রাশিয়া যাওয়ার পর ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামের নাজির উদ্দিনকে। একটি প্যাকেজিং কোম্পানিতে কাজের প্রতিশ্রুতি দিয়ে ঢাকার এসপি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান তার কাছ থেকে ১২ লাখ ২০ হাজার টাকা নেয়।

Ad

গত ১৫ ডিসেম্বর রাশিয়া পৌঁছে তাকে ১৪ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ১৬ এপ্রিল সর্বশেষ একবার ফোনে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী ও বাবাকে জানান, তাকে সম্মুখ সমরে পাঠানো হচ্ছে। এরপর থেকে তার কোনো খোঁজ নাই।

Ad
Ad

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা ফয়েজ উদ্দিন এবং স্ত্রী কুলসুম বেগম দিন গুনছেন প্রিয়জনের ফেরার আশায়। তিন বছর বয়সী কন্যা শিশুটিও অপেক্ষায় থাকে বাবার খবরের।

নাজিরের বাবা বলেন, “আমার ছেলেকে চাকরির নামে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। যারা এ প্রতারণা করেছে, তাদের বিচার চাই।” 

এলাকাবাসীরাও চান, সরকার যেন নাজিরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us