• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৫১:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২১ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:২৯

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

Ad

২০ এপ্রিল রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেপ্তার হারুন মিয়া (৪৫) কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। ওই বাসায় হারুন ভাড়া থাকতেন।

২১ এপ্রিল সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

উদ্ধার ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। গ্রেফতার হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে বিক্রি করতেন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হারুনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us