• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের পূবাইলে ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা

১৭ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৪০:০৫

গাজীপুরের পূবাইলে ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা

পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থেকে ১২৪ কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

Ad

১৬ এপ্রিল বুধবার রাতে গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

এ সময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মো. আ. মজিদের ছেলে মো. সোহাগ শেখ (৩৯), নড়াইল জেলার কালিয়া থানার নগগ্রাম গ্রামের মো. মিজানুর বিশ্বাসের ছেলে মো. আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারি দামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে তারা।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us