• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৬:২১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে সেনাবাহিনীর ঈদ ও বিজু উপহার সামগ্রী বিতরণ

২৫ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৫:৪৪

লংগদুতে সেনাবাহিনীর ঈদ ও বিজু উপহার সামগ্রী বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে ঈদ ও বিজু উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্বাবলম্বী হওয়ার জন্য এতিম ও প্রতিবন্ধী রাকিব হাছানকে একটি অটোরিকশা প্রদান করা হয়।  

Ad

২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় লংগদু জোনের মাল্টি পারপাস সেড হল রুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি) হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী এবং প্রতিবন্ধী রাকিবের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

অনুষ্ঠান চলাকালে লংগদু জোনের বিভিন্ন অফিসার উপস্থিত ছিলেন।

লে.কর্নেল হিমেল মিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ ও মানব কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us